বাসে যাত্রীর রেখে যাওয়া ব্যাগে বোমা সদৃশ বস্তু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৪, ১২:২০আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১২:২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাস থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে কক্সবাজারগামী বেঙ্গল পরিবহনের একটি বাস থেকে এটি উদ্ধার করা হয়।

বেঙ্গল পরিবহনের কক্সবাজারগামী (ঢাকা-মেট্রো ব-১২-২৫৫৫) থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরিবহনটির সুপারভাইজার মো. হাসান জানান, ঢাকার গাবতলি বাসস্ট্যান্ড থেকে এক যাত্রী তাদের বাসে ওঠেন। পরে গাড়ি ছেড়ে সায়দাবাদ এসে থামিয়ে যাত্রী ওঠানোর পর তারা হানিফ ফ্লাইওভার পর্যন্ত এসে পুনরায় গাড়ির যাত্রী গণনা করতে গিয়ে দেখতে পান পেছনের ওই যাত্রী গাড়িতে নেই। এরপর ওই ব্যক্তির ফোনে কল দিলেও তিনি কলটি রিসিভ করেনি। তার রেখে যাওয়া একটি ব্যাগে সুপারভাইজার দেখতে পান বোমা সদৃশ বস্তুটি। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, রাতে বেঙ্গল পরিবহনের একটি বাস থেকে বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। তবে এটা বোমা কিনা তা নিশ্চিত করে এখনই বলা সম্ভব হচ্ছে না। আমরা বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি। তারা তদন্ত করে দেখলে নিশ্চিত হওয়া যাবে।

/এফআর/
সম্পর্কিত
পাকিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলা: সেনাসদস্যসহ নিহত ২৪
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে দগ্ধ মাদ্রাসাছাত্রের বাড়িতে অভিযান, ককটেলসদৃশ বস্তু উদ্ধার
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম