কিশোরগঞ্জ-১

চার ঘণ্টায় দুই কেন্দ্রের বাক্সে প্রায় ৪০ শতাংশ ভোট

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ১৩:০০আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:০০

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয় দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। শীতের সকালে বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা কম থাকলেও রোদের স্পর্শ পেতেই উপস্থিতি বাড়ে।

তবে ব্যতিক্রম ছিল কিশোরগঞ্জ-১ আসনের যশোদল ইউনিয়নের কালিকাবাড়ি এস আই মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি কেন্দ্রে।

সকালে সরেজমিনে দেখা যায়, এ বিদ্যালয়ের ৫৪ ও ৫৫ দুটি ভোটকেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড়। উৎসবমুখর পরিবেশে নারী ও পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। লম্বা লাইনে দাঁড়িয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে তারা তাদের ভোট প্রয়োগ করছেন। প্রিসাইডিং অফিসারের তথ্য মতে, ওই কেন্দ্রে চার ঘণ্টায় প্রায় ৪০ শতাংশ ভোট বাক্সে জমা পড়েছে।

জানা গেছে, সকাল সাড়ে ১০টায় এ আসনের নৌকা মনোনীত আওয়ামী লীগ প্রার্থী সৈয়দা জাকিয়া নূর লিপি ও স্বতন্ত্র প্রার্থী তারই আপন বড় ভাই সৈয়দ সাফায়েতুল ইসলাম ঈগল প্রতীকে এ কেন্দ্রে এসে তাদের ভোট দিয়েছেন। তাই এখানকার ভোটারদের মাঝেও উৎসবের আমেজ। নারী-পুরুষ সবাই সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন।

ভোট দিতে এসেছেন পঞ্চাশোর্ধ্ব নারী আছমা। তিনি বলেন, সকাল সাড়ে ১০টায় ভোট দিতে এসেছি। অনেক লম্বা লাইন পেরিয়ে ভোট দিয়েছি। ভোট দিতে কোনও সমস্যা হয়নি। এখানে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে। প্রথমে ভাবিনি এত মানুষ হবে, তবে এখন এসে দেখলাম সবাই খুব সুন্দর সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন।

কেন্দ্রগুলোর প্রিসাইডিং অফিসার মো. আনোয়ারুল হক ভূঞা ও ফেরদৌস উল হক জানান, এ দুটি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা পাঁচ হাজার ২০০। এর মধ্যে পুরুষ ভোটার দুই হাজার ৬১৭ জন এবং নারী ভোটার রয়েছেন ২ হাজার ৫৮৩ জন। সকাল ৮টা থেকেই এ দুটি কেন্দ্রে ভোটাররা উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। চার ঘণ্টায় প্রায় ৪০ শতাংশ ভোটার তাদের ভোট দিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম