৩ গুণ বেশি ভোটে এগিয়ে পাটমন্ত্রী, পাত্তাও পাননি তৈমুর আলম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৪, ২১:২২ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ২৩:৩২

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ৫৫ কেন্দ্রে ৬৫ হাজার ৩৯৮ ভোট পেয়ে এগিয়ে আছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ১৬ হাজার ৫৪৩ ভোট পেয়েছেন কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী।

রবিবার (৭ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা গেছে, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকে দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার এক হাজার ৭৯১ ভোট পেয়েছেন।

প্রসঙ্গত, এই আসনে ১২৮টি ভোটকেন্দ্র রয়েছে। এই আসনে মোট ৯ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার গোলাম দস্তগীর গাজী, তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার (সোনালী আঁশ), স্বতন্ত্র প্রার্থী শাহাজাহান ভূঁইয়া (কেটলি), স্বতন্ত্র প্রার্থী গাজী গোলাম মর্তুজা (ঈগল), স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান (আলমিরা), জাকের পার্টির মো. জোবায়ের আলম (গোলাপ ফুল), জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন চৌধুরী (ট্রাক), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের এ কে এম শহিদুল ইসলাম (চেয়ার)।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
দুই বছরে কতটি কারখানা বন্ধ: বেকার হয়েছে কত হাজার?
আমি কাঁদছি, বাঁচবো কিনা জানি না, মালিককে হোটেলে রেখে কোটি টাকা নিয়ে উধাও চালক
৪ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থলে ঘর ছেড়ে রাস্তায় মানুষজন
সর্বশেষ খবর
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির