কালিহাতীতে পুকুর থেকে যুবতীর ভাসমান লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৪, ১৬:৪৩আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৬:৪৩

টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাতনামা এক যুবতীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের বানিয়াফৈর উত্তরপাড়া গ্রামে একটি পুকুর থেকে ভাসমান লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে পুকুরে হাঁস ছাড়তে গিয়ে জনৈক ওই নারীর লাশ ভাসমান দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে ডাকাডাকি করে। পরে লোকজন গিয়ে লাশটি দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টাঙ্গাইল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ইন্সপেক্টর মোখলেছুর রহমান বলেন, ‘আমরা অনেকবার নিহতের আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করেছি। মরদেহটি পানিতে থাকায় আঙুলের ছাপ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুল ইসলাম বলেন, ‘এখনও মেয়েটির পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম