টাঙ্গাইলে গাঁজাসহ আটক ৫

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৪, ১৮:৪৯আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৮:৪৯

টাঙ্গাইলের সখীপুরে এক মণ গাঁজাসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার কচুয়া বাজার এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান এ তথ্য জানান।

তারা হলেন– বাগেরহাটের দশানী এলাকার মমতাজ বেগম (৫৩), গাইবান্ধার পলাশবাড়ীর শিরিনা (৪৬), নরসিংদীর করিমপুরের পারুল (৫০), শরীয়তপুরের নাড়িয়া এলাকার রোকেয়া (৫৫) এবং গাইবান্ধা গোবিন্দগঞ্জের রাজু আহমেদ (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে দুই নারী কচুয়া বাজারে একটি বাসা ভাড়া নেন। দুই দিন আগে তারা পিকআপ ভ্যানে গাঁজা ভর্তি একটি বস্তা ও কয়েকটি ব্যাগ ওই বাসায় আনেন। বস্তা ও ব্যাগে প্রায় এক মণ গাঁজা ছিল।

ওসি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে গাঁজাসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।’

/আরকে/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম