বাড়ির দরজার সামনে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

শরীয়তপুর প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৪, ১৯:১৪আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৯:১৪

শরীয়তপুরের জাজিরায় দাউদ খান (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ। শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মেছের আলী মুন্সিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ খান একই এলাকার মৃত ইসমাইল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৫ বছর আগে সংঘটিত মেছের আলী মুন্সিকান্দি এলাকার মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি ছিলেন দাউদ খান। শুক্রবার রাতে বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় তিনি তার বাড়ির দরজার সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন ধারালো অস্ত্র দিয়ে তার মুখে, মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে শনিবার (১৩ জানুয়ারি) সকালে পরিবার ও স্থানীয়রা তার মরদেহ দেখে পুলিশকে জানায়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় একই এলাকার মুজাম্মেল মাদবর নামের একজনকে আটক করে থানা পুলিশ।

পদ্মা দক্ষিণ থানা পুলিশের উপপরিদর্শক(এসআই) ইয়াকুব আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে দাউদ খানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তার পরিবারের লোকজন ঢাকায় থাকে। কী কারণে দাউদ খানকে হত্যা করা হলো তা জানতে পারিনি। তবে সন্দেহভাজন একজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী