কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিয়ে প্রাইভেটকারের দুই যাত্রী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৭

টাঙ্গাইলের বাসাইলে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। 

রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গুল্যা এলাকায় ফোর ব্রাদার্স ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। হতাহতরা প্রাইভেটকারের যাত্রী। তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, মহাসড়কের ফোর ব্রাদার্স ফিলিং স্টেশনের সামনে ঢাকামুখী লেনে কলাবোঝাই একটি পিকআপভ্যান বিকল হয়ে পড়ে। সেটি দেখে একটি কাভার্ডভ্যান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে প্রাইভেটকার এসে কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের ভেতরে থাকা দুজন নিহত হন। আহত অবস্থায় আরও তিন জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসাইল থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন বলেন, ‘এ ঘটনায় প্রাইভেটকারের ভেতরে থাকা দুজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম