নারায়ণগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বজনদের দাবি ‘হত্যাকাণ্ড’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:১২

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেসমিন বেগম (৩৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তবে স্বজনদের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এর আগে, রবিবার দিবাগত রাতে ফতুল্লা লাকী বাজার এলাকায় তার নিজ বাড়িতে অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়েছে।

নিহত জেসমিন বেগম চাঁদপুরের উত্তর মতলব থানার দশআনী গ্রামের মৃত গোলাম মোস্তফার মেয়ে। তিনি স্বামী ও দুই সন্তান নিয়ে লাকী বাজার এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গৃহবধূ জেসমিন বেগম ঘরের ফ্যান মুছতে গিয়ে পড়ে আহত হলে তাকে নগরীর খানপুর হাসপাতাল নেওয়া হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেলেও মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরে নিশ্চিত করে বলতে পারবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 
তাছাড়া আঘাতের কারণে নাকি অন্যকোনও কারণে ওই নারীর মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত নয়। খবর পেয়ে পুলিশ এসে নিহতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের স্বজনরা দাবি করেন, নিহত জেসমিন বেগমের চার ভাই প্রবাসী হওয়ায় নানা অজুহাতে তার কাছে টাকা চাইতেন স্বামী আলী হোসেন। ১০ দিন আগেও জেসমিনকে টাকার জন্য মারধর করে। ওই নারী তার মেজো ভাইকে মারধরের ঘটনা জানান। এ নিয়ে ওই রাতে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

এই ঘটনার প্রায় ১০ দিন পরে রবিবার রাতে নিহতের পরিবারকে স্বামী ফোন করে জানান, জেসমিনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়েছে। পরে পরিবারের লোকজন হাসপাতালে এসে নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখে পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করেছে।

এ সময় হাসপাতাল ফটকে আহাজারি করে নিহতের স্বজনরা পিটিয়ে ও আঘাত করে হত্যার দাবি করেন। তারা জড়িতদের শাস্তি দাবি জানান।

ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম বাংলা ট্রিবিউনকে বলেন, এটা হত্যা নাকি অন্য কিছু তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা সম্ভব হবে। তবে নিহতের স্বজনরা দাবি করছেন, এটা হত্যাকাণ্ড। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী