সড়কের পাশে পড়ে ছিল চালকের লাশ, অটোরিকশা উধাও

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৩৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রজ্জব আলী (৫০) নামে এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (০৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গ্রামের সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রজ্জব আলী উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের সদর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে থানায় নিয়ে যায় পুলিশ। অটোরিকশা ছিনতাই করতে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। 

রজ্জব আলীর ছেলে মো. সানাউল্লাহ বলেন, ‌‘সোমবার সকাল ৮টার দিকে ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বাবা বের হন। বিকালে পুলিশ স্টেশন থেকে ফোন দিয়ে জানানো হয়, কে বা কারা বাবাকে হত্যা করে মরদেহ ফেলে গেছে। খবর পেয়ে পুলিশ স্টেশনে ছুটে যাই। সেখানে গিয়ে রক্তাক্ত মরদেহ দেখতে পাই।’ 

রজ্জব আলীর স্ত্রী আনোয়ারা বেগম বলেন, ‘আমাদের এক ছেলে ও দুই মেয়ে। স্বামী সহজ-সরল মানুষ ছিলেন। অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। অথচ অটোরিকশার জন্য তাকে হত্যা করা হলো। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’ 

নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানালেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহসীন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, ছিনতাইকারীরা তাকে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’ 

এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ‘অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম