বেলুন ফুলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

সাভার প্রতিনিধি
০৪ মার্চ ২০১৬, ১৪:৫৭আপডেট : ০৪ মার্চ ২০১৬, ১৫:০১

সাভার আশুলিয়ায় একটি পিকনিকে বেলুন ফুলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে রবিউল ইসলাম (৩০) নামের এক ব্যাক্তির পা দ্বি-খন্ডিত হয়ে যায়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার ‍মৃত্যু ঘটে। শুক্রবার বেলা ১১টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর এলাকার বন্নছটা পিকনিপ স্পটে এ দুর্ঘটনা ঘটে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আশুলিয়ার তৈয়বপুর এলাকার বন্নছটা পিকনিক স্পটে শুক্রবার সকালে ঢাকা থেকে ফুলতলা সমবায় সমিতির সদস্যরা বেড়াতে আসে। পরে বেলা ১১টার দিকে ওই সমিতির একটি অনুষ্ঠানে বেলুন ফুলানোর জন্য রবিউল ইসলামকে ডেকে আনা হয়। বেলুন ফুলোনোর এক পর্যায়ে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে রবিউলের বাম পা দ্বি-খন্ডিত হয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সংকটাপন্ন অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম