আখেরি মোনাজাতে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা

গাজীপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪২

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রবিবার (১১ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে এবারের ইজতেমার দ্বিতীয় পর্ব তথা ৫৭তম বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ নদের তীরে সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে ইজতেমার আখেরি মোনাজাত। সৌদি আরব, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, কাতার ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের অসংখ্য মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন। এ পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

ইজতেমার শেষ পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে ঢাকা, গাজীপুরসহ সারা দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা দল বেঁধে ইজতেমা ময়দানে আসছেন। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে কুমিল্লা, আখাউড়া ও ময়মনসিংহসহ বিভিন্ন রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মোনাজাতের আগে ও পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে ৫ মিনিট যাত্রাবিরতি করবে।

দ্বিতীয় ও শেষ পর্বের ইজতেমায় ভোর থেকেই মুসল্লিরা ময়দানে ও এ আশপাশে এসে অবস্থান নিচ্ছেন। তারা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিজের ইমানকে মজবুত করতে এবং ইসলামের পথে থাকা, নিজ নিজ গুনাহ মাফ এবং আত্মশুদ্ধির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন। এর আগে, শুক্রবার ও শনিবার ইজতেমার মাঠে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে ইজতেমার শীর্ষ মুরুব্বিরা ইমান, আমল ও ইসলামের দাওয়াতে তাবলিগের ওপর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ইজতেমা ময়দানের গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার দিনগত রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোডসহ আশপাশের এলাকার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

আখেরি মোনাজাত উপলক্ষে স্থানীয় প্রশাসন সূত্রে মুসল্লিদের সুবিধার্থে শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে রবিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত টঙ্গী এলাকায় যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। টঙ্গীতে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে। এ ছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা বাইপাস দিয়ে তিনশ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। এ সময় এসব সড়ক হয়ে কোনও পণ্যবাহী গাড়ি চলতে দেওয়া হবে না।

উল্লেখ্য, গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রবিবার (৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতে শেষ হয় প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। এরপর ৯ ফেব্রুয়ারি শুরু হয় দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাতের বিরোধের কারণে গত কয়েক বছর ধরে দুই পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। এবারও প্রথম পর্বে শুরায়ে নিজাম অনুসারী মুসল্লিরা এবং দ্বিতীয় পর্বে নিজামুদ্দিন অনুসারী মুসল্লিরা বিশ্ব ইজতেমায় অংশ নেন।

/কেএইচটি/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গের হুগলিতে বিশ্ব ইজতেমায় লক্ষাধিক মুসল্লি
নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
আড়াই লক্ষাধিক মুসল্লির মোনাজাতে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম