নারায়ণগঞ্জে মাদক বিক্রেতা গুলিবিদ্ধ, আহত চার পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ মার্চ ২০১৬, ১৯:২৯আপডেট : ০৪ মার্চ ২০১৬, ১৯:৩২

Narayanjang নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলা করে পালিয়েছে মোক্তার নামে এক মামলার আসামী। এসময় গুলিবিদ্ধ হন মোক্তারের সহযোগী দেলোয়ার। শুক্রবার দুপুরে হামলার সময়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাখায়াত হোসেন, কনস্টেবল ইকবাল, শাহজাহান ও মজিবুর আহত হন। আহত  চার পুলিশ ও গুলিবিদ্ধ দেলোয়ারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই  জানান, সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোড় এলাকার আবদুল লতিফ মিয়া নামের এক ব্যক্তি সকালে থানায় একটি মামলা করেন। এতে স্থানীয় দেলোয়ার হোসেন ও তার সহযোগী মোক্তার হোসেন ওরফে ডাকাত মোক্তারে বিরুদ্ধে মারধর ও হামলার অভিযোগ করা হয় । অভিযুক্তরা ওই এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে সম্পৃক্ত।
দুপুর ১২টার দিকে পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের ওপর হামলা চালায় দেলোয়ার ও মোক্তারের লোকজন। পুলিশকে লক্ষ্য করে তারা মরিচের গুঁড়ো, ইটপাটকেল ছুড়ে তারা। ওই সময়ে পুলিশ ধাওয়া করে দেলোয়ারকে (৪০) গ্রেফতার করে। মোক্তারকে ধরতে গেলে পুলিশের শটগান ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়। দুই পক্ষের ধস্তাধস্তির সময় পুলিশের গুলিতে দেলোয়ার আহত হন। সুযোগ পেয়ে পালিয়ে যান মোক্তার।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পালিয়ে যাওয়া মোক্তারকে গ্রেফতারে অভিযান চলছে।

/এনএস/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম