ত্বকী হত্যার ৩ বছর অতিবাহিত: বিচারের দাবিতে তিন দিনের কর্মসূচি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ মার্চ ২০১৬, ০১:১০আপডেট : ০৫ মার্চ ২০১৬, ০১:১০

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার তিন বছর অতিবাহিত হওয়ায় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের উদ্যোগে তিন দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন পালন করেছে। শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকার সৈয়দ আলী চেম্বারের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় একটি বিক্ষোভ মিছিল বের হয়।

সমাবেশে বক্তারা বলেছেন, সরকারের আন্তরিকতার অভাবেই আটকে আছে ত্বকী হত্যা মামলাটি। সরকার ও রাষ্ট্র চাইলেই ত্বকী হত্যার বিচার হবে।
সমাবেশে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য মঞ্জুরুল আহসান খান বলেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচার কয়েক যুগ পরে হয়েছে। চল্লিশ বছর পর যুদ্ধাপরাধীদের বিচারসহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার হয়েছে। এতেই বোঝা যায় এসব হত্যাকাণ্ডের বিচারে শেখ হাসিনা আন্তরিক ছিল। এখনকি বলবো শেখ হাসিনা আন্তরিক না বলেই ত্বকী হত্যার বিচার হচ্ছে না। বঙ্গবন্ধু ও যুদ্ধাপরাধীসহ কোনও হত্যার বিচার যেমন বন্ধ করা যায়নি তেমনি ত্বকী হত্যার বিচার বন্ধ করা যাবে না।
ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, তানভীর মুহম্মদ ত্বকীর নির্মম নৃশংস হত্যাকাণ্ডের তিন বছর হয়েছে, এটা শোকের, ক্ষোভের, অবিচারের ও বিচারহীনতার তিন বছর।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বির সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল প্রমুখ।

/এনএস/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম