অস্ত্র কারিগরের বাড়িতে পুলিশের অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৯

নারায়ণগঞ্জ শহরে 'অস্ত্র তৈরির কারিগরের' বাড়িতে অভিযান চালিয়ে দুটি রিভলবারসহ মো. করিম মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অস্ত্র তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ওই বাড়ি অস্ত্র তৈরির কারখানা বলে জানিয়েছে পুলিশ। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের পাইকপাড়ার শাহ সুজা রোড এলাকার বাড়িতে এ অভিযান চালানো হয়েছে। গ্রেফতার করিম মিয়া চাঁদপুরের হাইমচরের মহেষপুর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। ৯০ দশকের দিকে এখানে আসেন এবং বোনের বাসার পাশের বাড়িতে থাকতেন তিনি। কক্ষের বারান্দায় কবুতর পালন করেন।

তার কাছ থেকে দুটি রিভলভার ছাড়াও একনলা বন্দুক, অস্ত্র তৈরির পাইপের অংশ, কার্তুজ, শটগানের গুলিসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এগুলো তৈরিতে ব্যবহৃত ড্রিল মেশিন ও কাটার উদ্ধার করা হয়েছে। 

অভিযান পরিচালনাকারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা বলেন, এক মাস আগে থেকে বাড়িটি নজরদারিতে রাখছিলাম। বুধবার অভিযান চালিয়ে অস্ত্র ও অস্ত্র তৈরির নানা সরঞ্জামসহ করিম মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, তার সঙ্গে আরও কারা জড়িত, ক্রেতা-বিক্রেতা কারা, তাদের খুঁজে বের করতে কাজ চলছে। দীর্ঘদিন ধরে করিম পিস্তল ও রিভলভার তৈরি করে সাপ্লাই দিয়ে আসছিল। তার সঙ্গে আরও একজন আছে। তাকেও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

এই অভিযানে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেনসহ জেলা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা অংশ নিয়েছেন।

/এএম/এসএইচএম/
সম্পর্কিত
জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক আটক
আওয়ামী আমলে দেওয়া অস্ত্রের লাইসেন্স যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
চার দেশের কাছে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম