একসঙ্গে বসে আড্ডা, বিবাদে জড়িয়ে মারধরে যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৪

গাজীপুরের টঙ্গীতে সুজন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জের কিরণপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, বেলা ১২টায় স্থানীয়রা তাকে আহত অবস্থায় টঙ্গীর নিমতলী রেলগেট এলাকা থেকে উদ্ধার করে ওই হাসপাতালে নিয়ে যায়।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দুপুরে কয়েকজন যুবক নিমতলী রেলগেট এলাকায় রেললাইনের ওপর বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ তারা নিজেদের মধ্যে বিবাদে জড়ায়। এ সময় তাদের মধ্যে থেকে কয়েকজন সুজনকে এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। বিষয়টি থানা পুলিশকেও জানানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত করা যায়নি। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনাটি রেললাইনে ঘটেছে। এ বিষয়ে রেলওয়ে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম