গজারিয়ায় ইউপি মেম্বার প্রার্থীর ওপর দুর্বৃত্তের হামলা

নরসিংদী প্রতিনিধি
০৫ মার্চ ২০১৬, ১০:২৮আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১০:২৮

নরসিংদী

নরসিংদীর পলাশে আরিফুল ইসলাম (৩৭) নামে এক মেম্বার পদপ্রার্থী ও রনি মিয়া (২৫) নামে এক শ্রমিককে কুপিয়ে ও গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। আরিফুল ইসলাম উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী এবং ছাত্রদল নেতা লিমন হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার নরসিংহার চর এলাকার একটি ইটভাটার পাশে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই দু’জনকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পলাশ থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, গজারিয়া ইউনিয়নের নরসিংহার চর ইটভাটার পাশে দাঁড়িয়ে ছিলেন মেম্বার পদপ্রার্থী আরিফুল ইসলাম। এসময় ৪/৫ জনের একদল দুর্বৃত্ত আরিফুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে আহত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালানোর সময় দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন ইটভাটার শ্রমিক রনি মিয়া।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম