প্রেমের টানে বাংলাদেশে এসে আইফোন হারালেন ইন্দোনেশীয় তরুণী

মাদারীপুর প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৩২

প্রেমের টানে মাদারীপুরের শিবচরে এসে বিয়ের সাজ সাজতে পার্লারে গিয়ে নিজের দামি মোবাইল ফোন হারিয়েছেন ইন্দোনেশীয় তরুণী ইফহা। প্রেমিক মাদারীপুরের শিবচরের শামীম মাদবরকে বিয়ে করতে গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে এসেছেন ভিনদেশি এই তরুণী। গত দুই বছর আগে সিঙ্গাপুরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

প্রেমের সম্পর্কের দুই বছর পূর্তিতে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিয়ের পিঁড়িতে বসেন। পরে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জাঁকজমক বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই দিন সকালে বিয়ের জন্য সাজতে শিবচর পৌর বাজারের স্বর্ণ পট্টির ‘পাকিস্তানি বিউটি পার্লার’ নামের একটি বিউটি পার্লারে এলে সাজগোজের সময় তার আইফোনটি চুরি হয়ে যায়।

জানা গেছে, সেখানে তার সঙ্গে ছিলেন দেবরের স্ত্রী। সেখানে নিজের আইফোন ফিফটিন প্লাস মডেলের ফোনটি একটি টেবিলের ওপর রাখেন। এ সময় পার্লারের লোকজন তাকে সাজাতে ব্যস্ত ছিলেন। পরে ফোনটি আর খুঁজে পাননি। এ ঘটনায় শিবচর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

তরুণীর স্বামী শামীম মাদবর বলেন, ‘সকালে শিবচরের স্বর্ণ পট্টির পাকিস্তানি বিউটি পার্লারে সাজার জন্য নিয়ে যাওয়া হয় ইফহাকে। পার্লারের ভেতরে সাজের সময় ফোনটি চুরি হয়। পরে সিসি টিভির ফুটেজে দেখা যায়, বোরকা পরিহিত এক নারী পার্লারের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ফোনটি নিয়ে দ্রুত বের হয়ে যায়। এটি খুবই দুঃখজনক। পার্লারে কোনও নিরাপত্তা ব্যবস্থা নেই। পরে আমরা শিবচর থানায় একটি অভিযোগ দিয়েছি।’

পাকিস্তানি বিউটি পার্লার

এ সময় তিনি আরও বলেন, ‘এমন চুরির ঘটনায় আমি ইফপার কাছে ছোট হয়ে গেলাম। সেই এমন আইফোন আরও কিনতে পারবে। তবে আমাদের দেশে এমন চোর আছে সেটা আমাদের ছোট করে দিলো। তবে ফোন গেছে সমস্যা নেই। চোরটাকে খুঁজে বের করা দরকার, আমি তাকে দেখতে চাই।’

ফোন হারিয়ে ইফহা বলেন, ‘আমি পার্লারে গেছি, কিন্তু একজন আলিবাবা আমার মোবাইল নিয়ে গেছে। তাকে শনাক্ত করা উচিৎ।’

পাকিস্তানি বিউটি পার্লারের স্বত্বাধিকারী রেশমা আক্তার বলেন, ‘আমার পার্লারে সারাক্ষণই কাস্টমার থাকেন। গত ১৮ বছর ধরে আমি এটি পরিচালনা করছি। একসঙ্গে ৬/৭ নববধূকে সাজানো হয়। আমাদের সবাই ব্যস্ত থাকেন। ওই বিদেশি মেয়ে আর তার সঙ্গে আরও একজনসহ দুই জন সাজের জন্য আসে। ফোনটি সারাক্ষণই তার হাতে ছিল। সাজ শেষে তিনি ফোনটি নিয়ে দরজার কাছের টেবিলের ওপর রেখে নাকফুল পরতে গেলে ওই সময়ই বোরকা পরা এক মহিলা এসে ফোনটি নিয়ে বেরিয়ে যায়। তখন আমি আরেকটি কাজ করছিলাম। যার ফোনটি হারিয়েছে তিনি সিসি ফুটেজ দেখছেন। তার বিশ্বাস করছে যে, তাদের ফোনটি চুরি  হয়েছে। আমাদের এখানে কোনও হাত নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা সবসময় মালামাল নিজেদের সঙ্গে রাখতে বলি। নিজ দায়িত্বে রাখার জন্য বলা হয়। তারা থানায় গিয়েছিল। পুলিশ এসেছিল। তাদের সঙ্গে সাজানো বাবদ চুক্তির টাকাও পাইনি।’

শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, ‘ভুক্তভোগী এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত করছি।’

/এফআর/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের