গ্যাসের দাবিতে সড়কে বসতে গেলে বাধা, বিক্ষোভকারীদের ছোড়া ইটে ৭ পুলিশ আহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ মার্চ ২০২৪, ২১:৩৭আপডেট : ০৫ মার্চ ২০২৪, ২১:৩৭

মুন্সীগঞ্জের গজারিয়ায় গ্যাসের সংযোগ দিতে ও নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (৫ মার্চ) বিকালে দ্বিতীয় দফায় মহাসড়কে অবস্থানের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। এতে সাত পুলিশ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে গ্যাস সংযোগ ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার দড়ি বাউশিয়া এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন হাজারও নারী-পুরুষ। প্রায় দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শনের করেন তারা। এতে মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়ে যানজটের সৃষ্টি হয়।

পরে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার সমস্যা সমাধানের আশ্বাস দিলে দুপুর ২টার দিকে মহাসড়ক থেকে সরে যান তারা।

পরে বিকাল সাড়ে ৪টার দিকে বিক্ষোভকারীরা মহাসড়কে পুনরায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এতে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। পরে পুলিশ বাধা দিলে তারা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।

এ ঘটনায় বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলে অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সদর সার্কেল) থান্ডার খায়রুল হাসান ও গজারিয়া থানার ওসি রাজিব খানসহ সাত পুলিশ আহত হন।

এ বিষয়ে স্থানীয়রা জানান, কোনও ঘোষণা ছাড়া গত ২৫ ফেব্রুয়ারি সকাল থেকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার অধিকাংশ এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

গ্যাসের দাবিতে সড়কে বসতে গেলে বাধা, বিক্ষোভকারীদের ছোড়া ইটে ৭ পুলিশ আহত

এদিকে, মঙ্গলবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তিতাসের লোকজন বাউশিয়া ইউনিয়নের দড়ি বাউশিয়া এলাকায় অবৈধ সঞ্চালন লাইন উচ্ছেদ করতে এলে স্থানীয়দের তোপের মুখে পড়েন। এ সময় আশপাশের কয়েকটি গ্রাম থেকে আসা কয়েক হাজার মানুষ কর্মকর্তাদের ঘিরে ধরেন। পরে উত্তেজিত জনতা দুপুর ১২টার  দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের দড়ি বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনকারীদের শান্ত করতে ঘটনাস্থলে আসেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার, মুন্সীগঞ্জ সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল ফারুকসহ প্রশাসনের কর্মকর্তারা। তাদের আশ্বাসে দুপুর ২টার দিকে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে বিকাল সাড়ে ৪টায় দ্বিতীয় দফায় মহাসড়কে পুনরায় অবস্থান নেওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান জানান, বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলে তিনিসহ সাত পুলিশ আহত হয়েছেন। আহতদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। মহাসড়কে যানবাহন চলাচল করছে।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী