শামীম ওসমানের অনুরোধে গান গাইলেন প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ মার্চ ২০২৪, ১৯:৫৯আপডেট : ০৮ মার্চ ২০২৪, ২০:০৫

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের অনুরোধে গান গেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। শুক্রবার (৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি গান গাইলেন।

সেখানে দেখা গেছে, মঞ্চে দাঁড়িয়ে প্রধান অতিথির বক্তব্য শেষে আসন গ্রহণের উদ্দেশে মাইক ছেড়ে দেন প্রতিমন্ত্রী। এ সময় গান গাইতে অনুরোধ করেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

অনুরোধ করে শামীম ওসমান বলেন, ‘আমি এক সময় খুব ভালো গান গাইতাম। এখন গাই না। কিন্তু উনি (জুনাইদ আহমেদ পলক) ভালো গান গায়। আমি শুনেছি। আমরা সবাই তার গান শুনতে চাই।’

এ সময় মঞ্চে দাঁড়িয়ে থাকা প্রতিমন্ত্রী বলেন, ‘এই মঞ্চে আরও একজন আছে আপনার বন্ধু চন্দনশীল (জেলা প্রশাসনের চেয়ারম্যান) খুব ভালো গান গায়। আমি ওনার গান সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে দেখেছি। আমরা তাহলে একসঙ্গে গাই।’

এরপর পলক ও চন্দনশীল একসঙ্গে খালি গলায় প্রয়াত সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি কেন এতো অচেনা হলে’ গানটি শোনান।

জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।

/এফআর/
সম্পর্কিত
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম