গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
০৯ মার্চ ২০২৪, ০৮:৩০আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৮:৩০

বেতন বৃদ্ধির দাবিতে ডাচ-বাংলা স্পিনিং মিলস কারখানার শ্রমিকেরা সকাল ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

শনিবার (৯ মার্চ) গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজারে শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। 

বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, ‘বর্তমান বাজারে ছয় হাজার টাকা দিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে চলা কষ্ট হয়ে যাচ্ছে। গার্মেন্টস মালিকেরা তাদের শ্রমিকদের জন্য বেতন বাড়ালেও স্পিনিং কারখানার মালিকেরা আমাদের বেতন বাড়ায়নি। বারবার কারখানা কর্তৃপক্ষের কাছে বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসলেও তারা মানছে না। বাধ্য হয়ে আমরা সড়কে অবস্থান নিয়েছি।’

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকলে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ এবং শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনরত শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে সড়ক থেকে সরে যেতে বললে তারা বিক্ষোভ করতে থাকে। বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়কের ১০-১৫টি গাড়ি ভাঙচুর করে। এ সময় ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যেতে বললে তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ কাঁদানে গ্যাস, ৫ রাউন্ড সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট মেরে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে তারা মহাসড়ক থেকে সরে যায়।

/কেএইচটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের