কুষ্টিয়ায় বৃত্তি পেলো ১৬০ স্কুলশিক্ষার্থী

কুষ্টিয়া প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৪, ১৮:৫১আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৮:৫১

কুষ্টিয়ার মিরপুরে ১৬০ স্কুলশিক্ষার্থীকে বৃত্তি ও সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় মিরপুর ইংলিশ ভার্সন স্কুলের হলরুমে সেভস স্টাইপেন্ড একাডেমির আয়োজনে এ বৃত্তি দেওয়া হয়। 

মিরপুর ইংলিশ ভার্সন স্কুলের (মেভস) উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে ও প্রিন্সিপাল মোহাম্মদ মজিবুল হকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের উপদেষ্টা পরিষদের সদস্য মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, উপদেষ্টা পরিষদের সদস্য প্রেসক্লাবের প্রচার ও দফতর সম্পাদক কুদরতে খোদা সবুজ, স্থানীয় আলো এনজিও সংস্থার নির্বাহী পরিচালক ও মেভসের উপদেষ্টা পরিষদের সদস্য ফিরোজ আহম্মেদ, মিরপুর নিম্ন মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. রোকনুজ্জামান ও চিথলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবু সাদাত বিন সাঈদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুল পরিচালক এবং সেভস স্টাইপেন্ড একাডেমির সহকারী পরিচালক বিভাস চন্দ্র পাল। 

২০২৩ সালের ডিসেম্বরে সেভস স্টাইপেন্ড একাডেমির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মিরপুর উপজেলার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬১১ শিক্ষার্থী পরীক্ষা অংশ নেয়। এর মধ্যে ১৮ জনকে ট্যালেন্টপুলে, প্রথম গ্রেডে ৩২, দ্বিতীয় গ্রেডে ৪০, সাধারণ গ্রেডে ৫৮ এবং বিশেষ গ্রেডে ১২ জনকে বৃত্তি দেওয়া হয়েছে।

/এএম/ 
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
শিক্ষার্থীর আত্মহত্যাহামলার শিকার ব্রাইট স্কুলের চেয়ারম্যান, ঢামেকে ভর্তি
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের