গাজীপুরে লুট হওয়া মালামাল উদ্ধার: ৮ ডাকাত গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
০৫ মার্চ ২০১৬, ২২:১২আপডেট : ০৫ মার্চ ২০১৬, ২২:১২

গ্রেফতারের প্রতীকী ছবিগাজীপুরে পৃথক ঘটনায় লুট হওয়া গার্মেন্টসের শার্ট এবং প্রায় দেড় কোটি টাকার তামার তার ও পাতসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) হারুন-অর-রশীদ এসব তথ্য জানান।
এছাড়াও তিনি ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্তের কথাও জানান।
পুলিশ সুপার জানান, গত ২৭ ফেব্রুয়ারি গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকার রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেল লিমিটেডের প্রায় ৩০ লাখ টাকার ৮ হাজার ৯৮০ পিস গার্মেন্টসের শিপমেন্টের জন্য তৈরি শার্ট নিয়ে কাভার্ডভ্যান চট্টগ্রাম যাওয়ার পথে লুট হয়ে যায়। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুরের সরপাইতলী এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহের মোজাম্মেল হক (৩৪) এবং তার স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকার কামাল হোসেনকে (৩৮) গ্রেফতার এবং লুট হওয়া মালামাল উদ্ধার করে।

অন্যদিকে গত ১ মার্চ টঙ্গী থানা পুলিশ ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে টঙ্গীর চেরাগআলী এ. ই. জি ট্রান্সফরমার কোম্পানির লুট হওয়া প্রায় দেড় কোটি টাকার ১৫ টন তামার তার ও পাত উদ্ধার এবং ৬ ডাকাতকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, মানিকগঞ্জের সোহরাব হোসেন (৪০), টাঙ্গাইলের আতাউর মিয়া (২৮), বরিশালের কাউসার সরদার (২৩), শরীয়তপুরের কামাল (৩৫), ঢাকার শামীম আকন্দ (৩৫) ও একই জেলার মজিবুর রহমান।
এ ছাড়া কালিয়াকৈরে এটিএম বুথে ডাকাতির ঘটনায় জড়িত দুই ডাকাত মিন্টু (২৮) ও ইমনকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, কালিয়াকৈর ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের টাকা ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্ত করেছি এবং আমরা বুঝতে পেরেছি কারা এর সঙ্গে জড়িত ছিল। সেটা আমরা পরবর্তীতে জানাবো।

তিনি আরও বলেন, আমরা সবকিছু তদারক করছি। এরইমধ্যে গ্রেফতার করা একজন ঘটনাস্থলে থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। আশা করছি খুব শিগগিরই এটা বের হয়ে যাবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকসহ পুলিশের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

/জেবি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম