দেশ স্বাধীন না হলে এত সম্মান-উন্নয়ন অর্জিত হতো না: সেনাপ্রধান

টাঙ্গাইল প্রতিনিধি
০৯ মার্চ ২০২৪, ১৭:৫৪ আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৭:৫৪

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‌‘বাংলাদেশের যে উন্নয়ন এবং বিশ্বের কাছে যে সম্মান অর্জিত হয়েছে, বাংলাদেশ স্বাধীন না হলে তা সম্ভব হতো না।’

শনিবার (০৯ মার্চ) সকালে টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে আর্মি মেডিক্যাল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন এবং ৫ম কোর পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

সেনাপ্রধান বলেন, ‘আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আর্মি মেডিক্যাল কোর ও ডেন্টাল কোর আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসের সদস্যদের সবসময় প্রস্তুত থাকতে হবে।’ এ সময় আর্মি মেডিক্যাল কোর ও ডেন্টাল কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় এসব কোরের অবদানের কথা স্মরণ করেন তিনি। 

পরে সেনাপ্রধান আর্মি মেডিক্যাল কোর সেন্টার অ্যান্ড স্কুলে অবস্থিত শহীদদের স্মৃতির স্মরণে স্থাপিত ‘বিজ চেতনা’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং আর্মি মেডিক্যাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন। অনুষ্ঠানে ঊধ্বর্তন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সেনাবাহিনী প্রধানের বৈঠক
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রে ৯ দিনের সরকারি সফরে সেনাপ্রধান
কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছালো ইউরেনিয়াম
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি