মুন্সীগঞ্জ পৌর নির্বাচনে আফরিনের জয়, প্রতিদ্বন্দ্বী পেলেন মাত্র ৬১০ ভোট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৯ মার্চ ২০২৪, ১৯:৩২আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৯:৩২

মুন্সীগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চৌধুরী ফাহরিয়া আফরিন। জগ প্রতীকে তিনি পেয়েছেন ২১ হাজার ৯৯৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নারিকেল গাছ প্রতীকের এস এম মাহতাব উদ্দিন কল্লোল পেয়েছেন মাত্র ৬১০ ভোট। বেসরকারিভাবে ২১ হাজার ৩৮৪ ভোট বেশি পেয়ে মুন্সীগঞ্জ পৌরসভার প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত হলেন।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বশির আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।

চৌধুরী ফাহরিয়া আফরিন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সহধর্মিণী ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের পুত্রবধূ।

উল্লেখ্য, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মেয়র পদ থেকে পদত্যাগ করলে পদটি শূন্য হয়। তার সহধর্মিণী বিপুল ভোটে নির্বাচিত হয়ে পদটি পুনরুদ্ধার করলেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম