মেম্বার পদে উপনির্বাচনে ফল ঘোষণার পর সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ মার্চ ২০২৪, ২১:৩৩আপডেট : ০৯ মার্চ ২০২৪, ২১:৩৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদের একটি ওয়ার্ডে উপ- নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলির ঘটনায় হৃদয় ভূঁইয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন তার সহযোগী ফারুক। শনিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের দুধঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের আমিন হোসেন ভূঁইয়ার ছেলে। আহত ফারুক একই এলাকার মৃত কামাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার মুজিবুর রহমান মারা যান। এ কারণে শনিবার সকাল থেকে ওই মেম্বার পদে দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোরগ প্রতীকে আব্দুল আজিজ সরকার ও তালা প্রতীকে কায়সার আহমেদ রাজু প্রতিদ্বন্দ্বিতা করেন। আজিজ সরকার ৯২৯ ও কায়সার আহমেদ রাজু ৮১১ ভোট পেয়েছেন। এ সময় পরাজিত প্রার্থী কায়সার আহমেদ রাজু ও তার সমর্থকেরা ফল না মেনে আবার গণনা করতে বলেন।

একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে পড়েন। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ও সংঘর্ষ শুরু হয়। পুলিশ বাধা দিলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় দুই পক্ষের লোকজন। এ সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তব্যরত পুলিশ গুলি ছোড়েন। এতে তালা প্রতীকের দুই সমর্থক হৃদয় ও ফারুক গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে হৃদয় পথিমধ্যে মারা যান। ফারুককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরাজিত প্রার্থী কায়সার আহমেদ রাজু জানান, নির্বাচনের ফলের আগে আমার স্বাক্ষর নেয়া হয়। পরে মোরগ মার্কার প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়। আমার সমর্থকরা তা মেনে নিতে পারেনি এবং তারা উত্তেজিত হয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। গুলিতে হৃদয় নামে আমার এক সমর্থক নিহত এবং ফারুক নামের আরেকজন আহত হয়।

এ বিষয়ে মোরগ প্রতীকের প্রার্থী আজিজ সরকার বলেন, ভোট গণনা শেষে আমাকে জয়ী ঘোষণা করা হলে আমি বাড়ি চলে আসি। পরে পুলিশের সঙ্গে তারা কীভাবে সংঘর্ষে জড়িয়েছে তা জানা নেই।

সোনারগাঁ থানার এসআই পঙ্কজ সরকার জানান, নির্বাচনের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুঁড়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, পিরোজপুরে ফল ঘোষণার পরে বিজয়ী ও পরাজিত প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হৃদয় নামে এক যুবক নিহত হয়।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম