আইভীর বিরুদ্ধে মিষ্টি ফিরিয়ে দেওয়ার অভিযোগ সেলিম ওসমানের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ মার্চ ২০১৬, ২৩:৩২আপডেট : ০৫ মার্চ ২০১৬, ২৩:৪২

এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়রের বিরুদ্ধে মিষ্টি ফেরত পাঠানোর অভিযোগ তুললেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। বড় ভাইয়ের মৃত্যুর পর নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে জয়ী হয়ে সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বাসায় ওই মিষ্টি পাঠিয়েছিলেন তিনি। কিন্তু, সেটা গ্রহণ করেননি আইভী। এ ঘটনায় এতোদিন পর ক্ষোভ প্রকাশ করে সেলিম ওসমানের আক্ষেপ ‘জানি না কী কারণে আমার ওপর তার এতো রাগ।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ড এলাকার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে শনিবার দুপুরে শীতলক্ষ্যা মোড়ে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম ওসমান বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নের প্রশ্নে ভেদাভেদ ভুলে মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে এক কাতারে আসার আহবান জানিয়েছি, নির্বাচনে জয়ী হওয়ার পর তার বাড়িতে গিয়েছি, মিষ্টি পাঠিয়েছিলাম, কিন্তু আমার মিষ্টি পর্যন্ত ফিরিয়ে দিয়েছেন তিনি।
২০১৪ সালের ৩০ এপ্রিল মারা যান নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির (এরশাদ) এমপি নাসিম ওসমান। ওই বছরের ২৬ জুন উপ নির্বাচনে একই দলের প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হন সেলিম ওসমান, যিনি মূলত একজন ব্যবসায়ী নেতা ও স্থানীয় আরেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাই।
সেলিম ওসমান শনিবার আরও বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দীর্ঘ ১৮ মাস সিটি করপোরেশনের মেয়রকে আলোচনায় বসার আহবান জানিয়ে আসছি। কিন্তু, এখনও উনি আলোচনার আহ্বানে কোনও সাড়া দেননি। উপরোন্তু আমার কাছে কোনও কাউন্সিলর এলে তাকে কটাক্ষ করে অপমান করা হয়েছে। ফলে আমি ১৮টি মাস নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় কোনও উন্নয়ন কাজ করতে পারি নাই। আমার হাতে কাছে আর বাকি আছে ৩৬ মাস। আমি এই ৩৬ মাস নষ্ট করতে চাই না। এখন আমি আর কারও সঙ্গে আলোচনা করবো না। কোনও প্রতিষ্ঠানের নো অবজেকশন লাগবে না।
নাসিকের কাউন্সিলরদের প্রতি আহবান রেখে তিনি বলেন, যদি মেয়র কোনও কাজ না করেন তাহলে আপনারা মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের মাধ্যমে প্রস্তাবনা দেন। প্রস্তাবনাটি যাচাই বাছাই করে প্রয়োজনীয় উন্নয়ন করা হবে। তবে সেই কাজটি অবশ্যই জনগণের কল্যাণে হতে হবে, কোনও ব্যক্তি স্বার্থে নয়।
নাসিকবাসীর উদ্দেশে তিনি বলেন, আমার ওপর আস্থা রাখেন। আমার অভিজ্ঞতা রয়েছে, আমি উন্নয়ন করবো। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমাদের সবার প্রচেষ্টায় অত্যাধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব হবে।
মুক্তিযোদ্ধা মোসলে উদ্দিন আহম্মেদ ডিপটি এর সভাপতিত্বে মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, বিকেএমইএ এর সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক, সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএম আরাফাত প্রমুখ।
/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম