জেলা প্রশাসকের বাস ভবনের সামনে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ

মাদারীপুর প্রতিনিধি
১৬ মার্চ ২০২৪, ০৮:৩৬আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১০:৪২

মাদারীপুর জেলা প্রশাসকের বাস ভবনের সামনে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে তিন জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে শহরের শকুনী লেকের দক্ষিণপাড়ে জেলা প্রশাসকের বাস ভবনের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় চাচাতো ভাই সাব্বিরকে সঙ্গে নিয়ে শকুনী লেকেরপাড়ে ঘুরতে আসে মধ্য হাউসদি এলাকার সেলিম শিকাদারের ছেলে সিফাত শিকদার (১৫)। এ সময় ডিসিব্রিজ এলাকার মাহিম নামে এক কিশোরের শরীরে ধাক্কা লাগে তার। এ নিয়ে তাদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে উভয়ের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জেলা প্রশাসকের বাস ভবনের সামনে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয় তিন জন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ দুই জনকে আটক করে। সংঘর্ষে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জেলা জামে মসজিদে নামাজরত মুসল্লিদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এদিকে মসজিদের সামনে পার্কিং করা একটি প্রাইভেটকারও ভাঙচুর করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

কয়েকজন মুসল্লি জানান, হঠাৎ বৃষ্টির মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নামাজরত অবস্থায় শত শত মুসল্লির মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দোষীদের বিচার না হলে এমন ঘটনা আরও ঘটতে পারে।

মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ডা. সিহাব চৌধুরী বলেন, মারামারির ঘটনায় মাহিম শেখ নামে আহত একজন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নিয়ে যায়।

মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন জানান, কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম