৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি মুন্সীগঞ্জের আগুন, আহত ৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০২৪, ২০:৫৫আপডেট : ২৪ মার্চ ২০২৪, ২০:৫৫

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় টিকে গ্রুপের মালিকানাধীন সুপার বোর্ড কারখানায় লাগা আগুন সাড়ে সাত ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এরই মধ্যে আগুন নেভাতে গিয়ে এক আনসার সদস্যসহ সাত জন আহত হয়েছেন। আহত অপর ছয় জন কারখানার শ্রমিক। তাদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টা পর্যন্ত আগুন জ্বলছিল।

এর আগে দুপুর ১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদি এলাকার ওই কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ঢাকা জোনের উপপরিচালক মোহাম্মদ সালেহ উদ্দিন।

তিনি বলেন, ‌‘আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ফলে এখান থেকে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। নিয়ন্ত্রণে একটি আধুনিক ফায়ার ফাইটিং রোবটসহ ১২টি ইউনিট কাজ করছে।’

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট

শ্রমিকরা জানিয়েছেন, দুপুর ১টার দিকে কারখানার পাটের গোডাউনে আগুন দেখতে পান শ্রমিকরা। প্রথমে  আগুন নেভানোর চেষ্টা করেন তারা। কিন্তু নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এরই মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে যায়। এ অবস্থায় নিয়ন্ত্রণের কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি তারা।

গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আরও ১০ ইউনিট নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। ভেতরে দাহ্য পদার্থ থাকায় নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে জেনেছি, কারখানার ভেতরে প্রচুর পরিমাণে পাটখড়ির মজুত ছিল। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে বলা যাবে।’

সুপার বোর্ড কারখানার পরিচালক মো. সাইফুল আতাহার তাসলিম বলেন, ‘আগুন কীভাবে লেগেছে, তা নিশ্চিত করে বলতে পারছি না। পাশাপাশি স্থানে থাকা আমাদের দুটি কারখানায় আগুন লেগেছে। দুটি কারখানায় বোর্ড তৈরির কাঠ মজুত ছিল। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখন বলতে পারছি না। আগুন নেভাতে গিয়ে মাহিম, শরিফুল ইসলাম ও মো. হিরনসহ কারখানার ছয় শ্রমিক আহত হয়েছেন।’

আগুন নেভাতে গিয়ে এক আনসার সদস্যসহ সাত জন আহত হয়েছেন

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। এখন কিছুটা সহনীয় পর্যায়ে এসেছে। কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি।’

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান বলেন, ‘তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কীভাবে আগুন লেগেছে, তা জানার চেষ্টা করছি আমরা।’

আরও পড়ুন: মুন্সীগঞ্জে বোর্ড ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

/এএম/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী