মুন্সীগঞ্জে বোর্ড ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০২৪, ১৫:০১আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৫:০১

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের জামালদি এলাকায় সুপার বোর্ড ফ্যাক্টরিতে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট।

রবিবার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে ওই ফ্যাক্টরিতে আগুনের সূত্রপাত হয়। নদী তীরে তীব্র বাতাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়। পরে  আগুন নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের আদমজি ও দাউদকান্দি থেকে আরও চার ইউনিট আগুন নির্বাপণে কাজ শুরু করে।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, রবিবার দুপুর আনুমানিক ১টার দিকে কারখানাতে আগুন লাগার খবর পেয়েছে তারা। প্রাথমিকভাবে দুটি ইউনিট কাজ করে। তবে আগুনের তীব্রতা বাড়ায় আরও চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এখনও নিয়ন্ত্রণে আসেনি।

এটি টিকে গ্রুপের মালিকানাধীন একটি বোর্ড তৈরির প্রতিষ্ঠান বলে জানা গেছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি