ত্বকীর কবর ছুঁয়ে অঝোরে কাঁদলেন বাবা, আইভীর চোখে জল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ মার্চ ২০১৬, ১৯:৩৪আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৯:৩৪



ত্বকীর কবরে ফুল দিচ্ছেন মেয়র আইভী নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর লাশ ২০১৩ সালের ৮ মার্চ উদ্ধারের পর বাবা রফিউর রাব্বির চোখে জল থাকলেও তিনি ছিলেন দৃঢ়চেতা। প্রিয় সন্তানকে হারিয়ে সেদিন থেকে বাবা রাব্বিকে খুব একটা কাঁদতে দেখা যায়নি। তবে হত্যার তিন বছরে রবিবার ছেলের কবর ছুঁয়ে তিনি কেঁদেছেন অঝোর ধারায়। একই অবস্থা ছিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীরও।
রবিবার সকাল ১০টায় বন্দর উপজেলার চৌধুরীবাড়ী এলাকায় অবস্থিত সিরাজশাহের মাজারে ত্বকীর কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন স্বজন ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যরা। এসময় ত্বকীর কবরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন।
রফিউর রাব্বি ও সেলিনা হায়াত আইভীর মতো সাহসী দৃঢ়চেতাদের এ ধরনের কান্না দেখে সেখানে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেনি। উপস্থিত অনেকেই কেঁদেছেন। কেউবা ঢুকরে কেউবা নীরবে।
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন ত্বকীর চাচা কথা সাহিত্যিক ওয়াহিদ, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, উদীচী জেলা কমিটির সভাপতি জাহিদুল হক দিপু, জেলা গণসংহতি আন্দোলনের সভাপতি তরিকুল সুজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পিন্টু সাহা, অঞ্জন দাস, আরিফ বুলবুল, মাঈনউদ্দিন মানিক প্রমুখ।
/এনএস/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম