এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০

মাদারীপুর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৪, ০৯:৩৬আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৪৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) মাদারীপুর জেলার শিবচরে একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

বুধবার (২৪ এপ্রিল) ভোরে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা নামক স্থানে কুয়াকাটাগামী ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটি চট্টগ্রাম থেকে কুয়াকাটা যাচ্ছিল।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম থেকে কুয়াকাটাগামী ইউনিক পরিবহনের বাসটি এক্সপ্রেসওয়ের বন্দরখোলা নামক জায়গায় এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি উল্টে যায় সড়কে। এতে গোলাম রহমান শিকদার নামে এক যাত্রী নিহত হন। তার বয়স আনুমানিক ৫৫। বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ওসি শাকিল আহমেদ জানান, ভোরে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় এক যাত্রী প্রাণ হারিয়েছেন। লাশ থানায় আছে।

/এফআর/
সম্পর্কিত
ধর্ষণের অভিযোগে আটক যুবককে মারধর করে পুলিশে দিলো জনতা
দোকানে পেট্রল মজুত করে বেশি দামে বিক্রি, ১০০ লিটার উদ্ধার
খামারে আগুন, পুড়ে মরলো গরু-ছাগল-হাঁস
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের