তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন

টাঙ্গাইল প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৪, ২২:৪৮আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ২২:৪৯

টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার মহেড়া রেল স্টেশন এ ঘটনা ঘটে। এ ঘটনায় মূহুর্তের মধ্যে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন।

জানা গেছে, রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৫টা ৫ মিনিটের দিকে মহেড়া রেল স্টেশনে থামানো হয়। এ সময় হঠাৎ ট্রেনের একটি বগির নিচে আগুন দেখতে পান স্থানীয়রা। বিষয়টি টের পেয়ে মূহুর্তের মধ্যেই যাত্রীরা ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন। পরে রেল কর্তৃপক্ষের কয়েক মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর সাড়ে ৬টার দিকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

মহেড়া রেল স্টেশনের মাস্টার সোহেল খান বলেন, ‘এটা বড় কোনও ঘটনা না। একটি ট্রেনকে ক্রসিং করার জন্য রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে থামানো হয়। এ সময় ট্রেনটির ‘ট’ বগির হাইড্রোলিক ব্রেকে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা আমাদেরকে জানান। পরে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনও হতাহত নেই। প্রচণ্ড গরমের কারণে আগুনের ঘটনা ঘটতে পারে।’

মির্জাপুর রেল স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন, ‘ট্রেনটির একটি বগিতে আগুন লাগে। পরে অল্প সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কোনও কর্মী লাগেনি। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাইনি। এ সময় মির্জাপুর রেল স্টেশনে সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছুক্ষণ থেমে ছিল। পরে মির্জাপুর থেকে দেরিতে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।’

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম