গাজীপুরে রাস্তার পাশে পড়ে ছিল পোশাকশ্রমিকের লাশ

গাজীপুর প্রতিনিধি
০২ মে ২০২৪, ১৯:৫৭আপডেট : ০২ মে ২০২৪, ১৯:৫৭

গাজীপুর মহানগরীর চাপুলিয়া এলাকা থেকে জসিম মিয়া (২৮) নামে এক পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০২ মে) সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। জসিম মিয়া সুনামগঞ্জের ধর্মপাশা গ্রামের হোসেন আলীর ছেলে। বাসন থানা এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

গাজীপুর সদর মেট্রো থানার উপপরিদর্শক (এসআই) বায়োজিদ নেওয়াজ বলেন, ‘চাপুলিয়া এলাকার লোকজন সকালে হাঁটতে বের হয়ে সড়কের পাশে ওই ব্যক্তিকে শুয়ে থাকতে দেখেন। তখন তারা মনে করেছেন ধান কেটে ক্লান্ত হয়ে শুয়ে আছেন। ফেরার পথেও একই অবস্থায় দেখে পুলিশকে খবর দেন।’ 

পথচারী রাসেল মোহাম্মদ হিরন বলেন, ‘সকালে হাঁটতে বের হয়ে তাকে শুয়ে থাকতে দেখি। ফেরার দেখি লাশ। তখন চারপাশের লোকজন জড়ো হন। এরপর পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়।’

এসআই বায়োজিদ নেওয়াজ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি অতিরিক্ত তাপমাত্রায় অসুস্থ হয়ে ওই যুবক মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে লাশে আঘাতের চিহ্ন নেই।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের