কালিয়াকৈরে পোশাক কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
০৮ মার্চ ২০১৬, ১০:৩৭আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১০:৪০

গাজীপুর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানা থেকে দীপক সাহা (২৭) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শ্রমিক উপজেলার বোর্ড মিল সাহেবপাড়া এলাকার দেবব্রত সাহার ছেলে। তিনি ওই কারখানার ফিনিসিং সেকশনে চাকরি করতেন।
সোমবার রাত ১০টায় দিকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্বজনদের দাবি তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কারখানার ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
কালিয়কৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব জানান, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ইন্টারস্টপ অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানায় চাকরি করতেন দীপক সাহা। শনিবার রাতের শিফটে তিনি কাজ করতে যান। পরদিন সকালে বাড়ি না ফেরায় স্বজনরা কারখানাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। এ ঘটনায় সোমবার দীপকের বাবা দেবব্রত সাহা কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন।
তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার এসআই সানোয়ার জাহান জানান, নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে কারখানায় গিয়ে কর্মকর্তাদের নিয়ে খোঁজাখুজির পর সাড়ে ১০ টার দিকে লিফটের জন্য তৈরি করা গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কারখানার ৫ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
/জেবি/                   

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের