বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো চালুর চেষ্টা চলছে: পাটমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি
০১ জুন ২০২৪, ১৮:২৩আপডেট : ০১ জুন ২০২৪, ১৮:২৩

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘সোনালি আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই। এজন্য সবকিছু করা হবে। গত কয়েক দশকে পাট চাষ উল্লেখযোগ্য হারে কমেছে। বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো চালুর চেষ্টা চলছে। সেগুলো চালু হলে পাটের চাহিদা বাড়বে এবং কৃষকরা পাটের ন্যায্যমূল্য পাবেন।’ 

শনিবার (০১ জুন) দুপুরে নরসিংদীতে তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। পৌর মাঠে আয়োজিত এই মেলা চলবে ৩ মে সন্ধ্যা পর্যন্ত। উদ্বোধন শেষে মেলার স্টলগুলো ঘুরে দেখে মন্ত্রী বলেন, ‘এই মেলা পাটের বহুমুখী ব্যবহার সম্পর্কে জানান দেবে। পাট পণ্যের প্রসার ঘটাবে।’ 

পাট অধিদফতর এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় এই মেলার আয়োজন করেছে। এতে পাটের তৈরি থলে, সিকা, ক্রাফট, শো পিস, পাটের জুতাসহ অন্তত ২০০ ধরনের পণ্য স্থান পেয়েছে। বিভিন্ন জেলা থেকে আসা অর্ধশতাধিক উদ্যোক্তা ৩০টি স্টলে তাদের তৈরিকৃত পণ্যের পসরা সাজিয়ে বসেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ, জেলা প্রশাসক ড. বদিউর রহমান ও পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ। 

/এএম/
সম্পর্কিত
টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর: বস্ত্রমন্ত্রী
ডিসি সম্মেলন বাণিজ্যমন্ত্রী  বন্ধ বস্ত্র ও পাটকল চালুর পরিকল্পনা করছে সরকার   
বন্ধ কারখানা চালু করতে প্রধানমন্ত্রীর বৈঠক
সর্বশেষ খবর
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই