ডিসি সম্মেলন বাণিজ্যমন্ত্রী  

বন্ধ বস্ত্র ও পাটকল চালুর পরিকল্পনা করছে সরকার   

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ মে ২০২৬, ১৬:২২আপডেট : ০৪ মে ২০২৬, ১৬:২২

দেশের বিভিন্ন স্থানে বন্ধ থাকা বস্ত্র ও পাটকলগুলোর অব্যবহৃত ও পরিত্যক্ত ভবন এবং যন্ত্রপাতি পুনরায় ব্যবহারের উপযোগী করে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করছে সরকার। সোমবার (০৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী।

বৈঠকে বাজার নিয়ন্ত্রণ, বন্ধ কলকারখানা পুনরায় চালু এবং আসন্ন কোরবানির ঈদে চামড়া সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। 

বন্ধ কলকারখানা চালু ও কর্মসংস্থান 

শিল্প খাতের উন্নয়নে মন্ত্রী জানান, বন্ধ হয়ে যাওয়া সরকারি কাগজ, চিনি ও সার কারখানাগুলো পুনরায় চালু করার বিষয়ে জেলা প্রশাসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বন্ধ থাকা বস্ত্র ও পাটকলগুলোর অব্যবহৃত ও পরিত্যক্ত ভবন এবং যন্ত্রপাতি পুনরায় ব্যবহারের উপযোগী করে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করছে সরকার। 

বাজার ব্যবস্থাপনা ও টিসিবি 

বাণিজ্যমন্ত্রী জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানোর জন্য জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, “টিসিবির ব্যাপ্তি বাড়ানোর পাশাপাশি এর পণ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে। এছাড়া আমদানি নির্ভর পণ্যের জন্য সরকার একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে, যা একটি সমন্বিত বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করবে।” 

কোরবানির চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ 

আসন্ন কোরবানি ঈদে জবাইকৃত পশুর চামড়া যেন নষ্ট না হয়, সে লক্ষ্যে সরকার বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। শিল্পমন্ত্রী হিসেবে খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী বলেন, “চামড়া সঠিকভাবে সংরক্ষণের জন্য দেশের সব মসজিদ ও মাদ্রাসা কর্তৃপক্ষকে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে। এছাড়া চামড়ার গুণগত মান রক্ষায় ঈদ পরবর্তী সাত দিন কোনও ট্রাকে কাঁচা চামড়া বহন করা যাবে না।” এই বিষয়ে জেলা প্রশাসকদের সক্রিয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। 

/এসআই/এসটি/ 
সম্পর্কিত
বাংলাদেশ-ভারত বাণিজ্য জোরদারে দুটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
গ্যাস সংকট কাটাতে ২ বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?