তিন দিন আগে গ্রাম থেকে এলেন গৃহবধূ, লাশ মিললো স্বামীর ফার্মেসিতে

গাজীপুর প্রতিনিধি
০৮ জুন ২০২৪, ১৪:২১আপডেট : ০৮ জুন ২০২৪, ১৪:২১

গাজীপুরের শ্রীপুরে স্বামীর ফার্মেসির ভেতর থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ জুন) দিবাগত রাত ১১টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আদিব ডাইং কারখানার পাশে মোস্তফা কামাল মার্কেটের মোল্লা ফার্মেসি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রেহেনা (২৭) নড়াইল জেলার কালিয়া উপজেলার কিবরিয়ার স্ত্রী এবং গোপালগঞ্জ জেলা সদর এলাকার ইদ্রিস আলী ভূঁইয়ার মেয়ে। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী কিবরিয়া পলাতক রয়েছেন।

ওসি আকবর আলী খান জানান, শুক্রবার রাত পৌনে ১১টায় স্থানীয় লোকজন মার্কেটের মোল্লা ফার্মেসির শাটারের নিচ দিয়ে টর্চলাইটের আলোতে নিহতের মরদেহ দেখতে পান। শ্রীপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল করে। প্রায় ৭-৮ মাস আগে থেকে মুলাইদ এলাকার মোস্তফার বাসা ভাড়া নিয়ে রেহেনা স্বামীর সঙ্গে বসবাস করে আসছিলেন। পরে ২-৩ মাস আগে স্ত্রীকে গ্রামে পাঠিয়ে দিয়ে দোকান ভাড়া নিয়ে কিবরিয়া একাই দোকানে থাকতেন এবং ফার্মেসি চালাতেন। গত তিন দিন আগে রেহেনা তার স্বামীর কাছে আসেন। দোকানটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। মরদেহের পাশেই একটি বঁটি পড়ে ছিল।

মার্কেট মালিক মোস্তফা কামাল বলেন, ‘কিবরিয়া তার স্ত্রীকে নিয়ে ফার্মেসির ভেতর থাকতেন। তিন দিন আগে স্ত্রী রেহেনা এখানে আসেন।’

ওসি আকবর আলী খান আরও বলেন, ‘নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, স্বামী তার স্ত্রীকে বঁটি দিয়ে জবাই করে হত্যার পর মরদেহ ফেলে পালিয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম