নিজ চেম্বার থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি
১৯ জুন ২০২৪, ২৩:২৯আপডেট : ২০ জুন ২০২৪, ০০:১৫

শরীয়তপুরে ব্যক্তিগত চেম্বার থেকে মনিরুজ্জামান ইমরান (৫৫) নামের এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ জুন) রাত সাড়ে ৮ টার দিকে আইনজীবী সমিতির দক্ষিণ পাশের একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আইনজীবী মনিরুজ্জামান ইমরান জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের কাউয়াদি এলাকার শাজাহান মাদবরের ছেলে। তিনি জেলা জজ কোর্টের আইনজীবী ছিলেন।

আইনজীবীর সহকারী, পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন আইনজীবী মনিরুজ্জামান ইমরান। বুধবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে ব্যক্তিগত চেম্বার সময় কাটাছিলেন তিনি। রাত ৮ টার দিকে তার সহকারী শহিদুল ইসলাম চেম্বারে গেলে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। এসময় তিনি পাশের লোকজনকে ডাক দেন। পরে একজন দরজার উপর দিয়ে ভেতরে প্রবেশ করলে মনিরুজ্জামান ইমরানকে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখেন। বিষয়টি পুলিশকে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছোট বোন জোসনা বেগম বলেন, ভাইয়া ভেবেছিলো তার ডিমেনসিয়া রোগ ধরা পড়েছে। এরপর থেকেই তিনি চুপচাপ থাকেন। আজ যে তিনি এভাবে সুইসাইড করবেন ভাবতে পারছি না।

আইনজীবীর সহকারী শহিদুল ইসলাম বলেন, স্যার কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। রাতে আমি চেম্বারে যাওয়ার পর ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পাই। পরে বিষয়টি অন্য আইনজীবীকে জানাই ও লোকজন ডাক দেই। একজনকে দরজার উপর দিয়ে ভেতরে পাঠালে স্যারকে ঝুলে থাকতে দেখে চিৎকার দেই। একপর্যায়ে সে ভেতর থেকে দরজা খুলে দিলে আমরা সবাই ভেতরে ঢুকি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ  বলেন, আমরা আইনজীবীদের মাধ্যমে খবর পেয়ে তাদের উপস্থিতিতে মনিরুজ্জামান ইমরানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম