বাদাম ক্ষেতে আরও দুটি রাসেলস ভাইপার সাপকে পিটিয়ে মারলেন কৃষক

রাজবাড়ী প্রতিনিধি 
২৩ জুন ২০২৪, ০৩:১১আপডেট : ২৩ জুন ২০২৪, ০৫:২৭

রাজবাড়ীর পদ্মার চরে বাদাম তুলতে গিয়ে দুটি রাসেলস ভাইপার সাপ দেখতে পেয়ে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় কৃষকরা। শনিবার (২২ জুন) বেলা ১১টার দিকে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর গ্রামে পদ্মার চরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কৃষক নাদের বিশ্বাস বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে বাদাম তোলার জন্য ক্ষেতে আসি। তোলা শুরু করলেই বাদামের গাছের মধ্যে রাসেলস ভাইপার সাপ দেখতে পাই। সকালে একটি এবং দুপুরে আরেকটিকে পিটিয়ে মেরে নদীতে ফেলেছি। আরও কয়েকটি পালিয়েছে। এখন বাদাম তুলতে ভয় পাচ্ছি।

আরেক কৃষক সবুজ বিশ্বাস বলেন, হঠাৎ বিষধর রাসেলস ভাইপার সাপের আনাগোনা চরে বেড়েছে। আমরা ভয়ে ক্ষেতে নামতে পারছি না। সবার মধ্যে আতঙ্ক কাজ করছে। পদ্মার চরে বাদাম লাগিয়েছি। কিন্তু ভয়ে এখন সেই বাদাম তুলতে পারছি না। কী করবো কিছুই বুঝে উঠতে পারছি না আমরা।

পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা শুনেছি রাসেলস ভাইপারের কারণে কৃষকদের ফসল ঘরে উঠানো অনেক কষ্টকর হয়ে পড়েছে। ফসল তোলার জন্য কৃষকদের দলবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। কাজ করার সময় শব্দ করে কাজ করতে হবে। যেন ওই খানে সাপ থাকলে সরে যায়। 

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী বলেন, উপজেলার নদী তীরবর্তী হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নের চরে সাপের উপদ্রব বেড়েছে। এরই মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। প্রয়োজন ছাড়া কেউ যেন নদীর পাড়ে বা চরাঞ্চলে না যায়, সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষকরা যেন দলবদ্ধ হয়ে চরে ফসল তুলতে যান, তারও পরামর্শ দেওয়া হয়েছে।

জাফর সাদিক আরও বলেন, কাউকে সাপে কাটলে সে যেন ওঝা বা কবিরাজের কাছে না যায়। যেন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসে। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত আছে।

এর আগে শুক্রবার (২১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীর চর-আফড়ার চরে মধু বিশ্বাস (৫০) নামে এক কৃষক বাদাম তুলতে গেলে রাসেলস ভাইপার সাপ কামড় দেয়। সেটিকে পিটিয়ে মেরে সাপসহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে মধু বিশ্বাসকে অ্যান্টিভেনম দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়। তিনি বর্তমানে সুস্থ আছেন।

/এমএস/এএম/
সম্পর্কিত
বিষধর সাপ আতঙ্কে রাজধানীবাসী, অ্যান্টিভেনম পাবেন যেখানে
সব উপজেলায় সাপের কামড়ের অ্যান্টিভেনম পাঠানোর নির্দেশ
উপজেলা হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী