সব উপজেলায় সাপের কামড়ের অ্যান্টিভেনম পাঠানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৫, ১৭:৩০আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১৭:৩০

সাপের কামড়ের অ্যান্টিভেনম দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে সিভিল সার্জনদের নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে, প্রত্যেক উপজেলা সদরের অন্তত দুটি ফার্মেসিতে অ্যান্টিভেনম রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে দাখিল করা ওষুধ প্রশাসন অধিদফতরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শনিবার (৮ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন এ সংক্রান্ত রিটের আইনজীবী অ্যাডভোকেট মীর এ কে এম নুরন্নবী।

এর আগে, গত ১৭ আগস্ট সাপের কামড়ের অ্যান্টিভেনম দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরন্নবী। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে রিটটি দায়ের করা হয়।

রিটের শুনানি শেষে গত ১৮ আগস্ট হাইকোর্ট দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ দেন। পাশাপাশি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশ বাস্তবায়নের পদক্ষেপ নিতে বলা হয়।

হাইকোর্টে এই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন বৃহস্পতিবার দাখিল করা হয়েছে। সেখানে সব উপজেলায় অ্যান্টিভেনম পাঠানোর নির্দেশনা ও সদরের অন্তত দুটি ফার্মেসিতে অ্যান্টিভেনম রাখার নির্দেশনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

/বিআই/এম/
সম্পর্কিত
রংপুরে মাজারের খাদেম হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
জ্বর-ব্যথায় নিজের মতো ওষুধ খেয়ে অজান্তেই ডেকে আনছেন বিপদ
সর্বশেষ খবর
কাটারের জাদুতে ১১ বছর, মোস্তাফিজের জন্মদিনে চেন্নাই যা বললো
কাটারের জাদুতে ১১ বছর, মোস্তাফিজের জন্মদিনে চেন্নাই যা বললো
সুশাসন কোথায়, চারদিকে কেবলই অনিশ্চয়তা
সুশাসন কোথায়, চারদিকে কেবলই অনিশ্চয়তা
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
টাকার বান্ডিল দেখে ড্রাইভার-হেলপার মিলে হত্যা, লাশ ফেলা হয় এক্সপ্রেসওয়েতে
টাকার বান্ডিল দেখে ড্রাইভার-হেলপার মিলে হত্যা, লাশ ফেলা হয় এক্সপ্রেসওয়েতে
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান