গৃহপরিচারিকাকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফিজিওথেরাপিস্ট গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
৩০ জুন ২০২৪, ১০:৪৩আপডেট : ৩০ জুন ২০২৪, ১৮:০৭

গাজীপুরের শ্রীপুরে কিশোরী গৃহপরিচারিকাকে (১৪) একাধিকবার ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় ফিজিওথেরাপিস্ট ফরহাদ উজ্জামানকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) রাতে শ্রীপুর পৌরসভার মার্কাজ মসজিদ সড়ক (কাঁচা বাজার) এলাকার নিজ বাসার চেম্বার থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, ভিকটিমের মা ফিজিওথেরাপিস্টের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ফরহাদ উজ্জামান শ্রীপুর পৌরসভার মার্কাজ মসজিদ সড়ক (কাঁচা বাজার) এলাকার মৃত অ্যাডভোকেট আবুল হাসেমের ছেলে। রবিবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।

ধর্ষণের শিকার ওই কিশোরী ময়মনসিংহ জেলার বাসিন্দা। তার বাবা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সে তার বাবা-মায়ের সঙ্গে শ্রীপুরে ভাড়া বাসায় থেকে ওই ফিজিওথেরাপিস্টের বাসায় গৃহপরিচারিকার কাজ করতো। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

মামলার বিবরণীতে জানা যায়, গত ২১ জুন (শুক্রবার) সকাল সাড়ে ৬টায় অভিযুক্ত ফিজিওথেরাপিস্ট ফরহাদ তার বাসার গৃহপরিচারিকাকে নিজ চেম্বারে নিয়ে আগের ধারণ করা ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে পুনরায় ধর্ষণ করে। পরে কিশোরীর মা বিষয়টি জানতে পেরে তাকে আসামির বাড়ি থেকে নিয়ে যায়।

ওই কিশোরীর মা বলেন, ‘দুই মাস আগে ওই ফিজিওথেরাপিস্টের সঙ্গে আমার পরিচয় হয়। পরে সে আমার মেয়েকে তার বাসায় কাজ করার জন্য বলে। পরে আমি মেয়ের বাবার সাথে পরামর্শ করে তার বাসায় মেয়েকে কাজ করার জন্য দিয়ে আসি। কয়েক দিন পর আসামি আমার মেয়েকে ধর্ষণ করে এবং এর ভিডিও তার মোবাইল ফোনে ধারণ করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্ত তার বাসার চেম্বারে একাধিকবার আমার মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি মেয়ে আমাকে জানালে ফিজিওথেরাপিস্টের বাসা থেকে আমার মেয়েকে নিয়ে আসি। নিয়ে আসার পরই অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে আমার মোবাইলে ফোন দিয়ে মেয়েকে ধর্ষণের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। শনিবার (২৯ জুন) সকালে আমার এক আত্মীয় সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের আপত্তিকর ভিডিও দেখতে পেয়ে ফোন করে জানায়। পরে আমি ওই দিন সন্ধ্যায় থানায় এসে লিখিত অভিযোগ দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা অভিযুক্ত ফিজিওথেরাপিস্ট ফরহাদ উজ্জামানের বিরুদ্ধে মামলা করলে রাতেই তাকে তার বাসার চেম্বার থেকে গ্রেফতার করে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে আসামিকে আদালতে পাঠানো হবে।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান