নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
০৮ জুলাই ২০২৪, ১০:২৮আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৭:৩২

ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদীর রায়পুরার খাকচকে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘তূর্ণা নিশিতা’ এক্সপ্রেসে কাটা পড়ে এই ঘটনা ঘটে।

এখন পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। তবে এরা সবাই পুরুষ। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপপরিদর্শক) মো.শহিদুল্লা।

স্থানীয়রা জানান, সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে ৫টি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। পরে খবর দিলে পুলিশ সকাল পৌনে ১০টায় ঘটনাস্থলে পৌঁছায়। এরা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেললাইনে বসা অবস্থায় কাটা পড়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপপরিদর্শক) মো. শহিদুল্লা জানান, মরদেহগুলো উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি