ইউপি চেয়ারম্যান হত্যা: মিছিল থেকে আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৪ জুলাই ২০২৪, ১৫:৪৭ আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৫:৫১

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুমন হালদার (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল থেকে অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা।

রবিবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আলহাজ ওয়াহেদ আলী উচ্চবিদ্যালয়ের সামনে পাঁচগাঁও ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে বিক্ষোভ মিছিল থেকে হত্যা মামলার অভিযুক্ত আসামি মিলেনুর রহমান মিলন ও জাহানুর রহমান সওদাগরের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

অগ্নিকাণ্ডের বিষয়ে মুন্সীগঞ্জ পুলিশ সুপার (এসপি) আসলাম খান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মানববন্ধন শেষে হঠাৎ করেই অভিযুক্ত দুই আসামির বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন দেওয়ার ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান দেওয়ান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন সরকার, পাঁচগাও আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান মোল্লা, নিহতের ছোট ভাই প্রবাসী লিমন হালদার, সাবেক ইউপি সদস্য মো. জব্বার, স্কুলের ছাত্র-ছাত্রী ও নিহতের পরিবারের সদস্যসহ ৫ শতাধিক এলাকাবাসী।

প্রসঙ্গত, গত ৭ জুলাই দুপুর দেড়টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও গ্রামের আলহাজ ওয়াহেদ আলী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে নিহত হন ইউপি চেয়ারম্যান সুমন হালদার।

/কেএইচটি/
সম্পর্কিত
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
অটোরিকশা চার্জ দেওয়ার সময় গ্যারেজে আগুন, অল্পের জন্য রক্ষা ঘরবাড়িসহ পুরো এলাকা
হত্যা মামলায় চার দিনের রিমান্ডে সাবেক এমপি রুহী
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি