গাজীপুরে অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি
১০ মার্চ ২০১৬, ১৯:০৩আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৯:০৬

কারাদণ্ডের প্রতীকী ছবি গাজীপুরে অস্ত্র মামলায় এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম আব্বাস আলী (৪০)। তিন গাজীপুর মহানগরীর টেকনগপাড়া এলাকার আক্কাস আলী ওরফে আমজাদ আলী ওরফে ফালাইনার ছেলে।
গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর রবিউল ইসলাম জানান, ১৯৯৯ সালের ৯ সেপ্টেম্বর সকালে চান্দনা চৌরাস্তার উত্তরপাশে নিরিবিলি হোটেলের সামনে ঢাকা-ময়মনসিংহ সড়কের ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে ছয় রাউন্ড গুলি ভর্তি দেশীয় রিভলবারসহ আব্বাস আলীকে আটক করা হয়। এ ঘটনায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট মীর নজরুল ইসলাম বাদী হয়ে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই আমজাদ হোসেন ওই বছরের ২২ ডিসেম্বর অভিযুক্ত আসামি আব্বাস আলীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন।
দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার বিচারক আসামি আব্বাস আলীকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
/বিটি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম