কাপাসিয়ায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০২৪, ১৯:০৪আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১৯:০৪

গাজীপুরের কাপাসিয়ায় গত দুই দিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) দুপুরে ও শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টায় তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া শিশুরা হলো- কাপাসিয়া উপজেলার ধামুয়ারচালা গ্রামের সাত্তারের ছেলে হাসিব মিয়া (৮), সন্মানিয়া ইউনিয়নের মফিজ মিয়ার ছেলে তরিকুল (১৬) ও একই গ্রামের আলতাফ হোসেনের ছেলে ফাহাদ (১৭)।

শিশু হাসিবের ভাই জাকির হোসেন বলেন, হাসিব তার বন্ধুদের সঙ্গে দুপুরে ধামুয়ারচালা গ্রামের বাড়ির পাশে একটি ডোবায় সাঁতার কাটতে যায়। খেলার এক পর্যায়ে ডোবা থেকে উঠে দৌড়াদৌড়ি করে পাশের কৃষি জমিতে গেলে গভীর গর্তে পড়ে যায়। তাকে তুলে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবাসিক কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ নকিব মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রহিম দেওয়ান জানান, শুক্রবার দুপুরে কাপাসিয়ার মনোহরদী আঞ্চলিক সড়কে সন্মানিয়া ব্রিজের নিচে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ৫/৭ জন বন্ধু ওই ব্রিজের নিচে গোসল করতে যায়। এ সময় তরিকুল ও ফাহাদ পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাদেরকে উদ্ধারের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যায় তাদেও উদ্ধার করে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম