গাজীপুরে বিজিবি সদস্যসহ নিহত ৭

গাজীপুর প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৪, ২২:১৪আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১২:২২

গাজীপুরের শ্রীপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের বহনকারী দুটি বাস আটকে দেয় আন্দোলনকারীরা। বিজিবির সদস্যরা আত্মরক্ষায় গুলি চালালে ঘটনাস্থলে ছয় জন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আন্দোলনকারীরা বিজিবির তিনটি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ওসব গাড়িতে ৮০ জন বিজিবি সদস্য ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় নায়েক মোহাম্মদ আব্দুল আলিম শেখ (৪৬) নামের একজন বিজিবি সদস্য নিহত এবং ১০ জন বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৫ আগস্ট) দুপুর ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাত ৯টা পর্যন্ত অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মাওনা চৌরাস্তা আলহেরা মেডিক্যাল সেন্টারের ব্যবস্থাপক ওবায়দুল্লাহ বলেন, গুলিবিদ্ধ হয়ে মৃত অবস্থায় ছয় জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত ২২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দারোগারচালা গ্রামের শুক্কুর আলমের ছেলে শরীফ আহমেদ (২০), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আব্দুল হাইয়ের ছেলে জুয়েল মৃধা (৩০), হালুয়াঘাট উপজেলার তাজুল ইসলামের ছেলে কাওসার (২৮), কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আসাদের ছেলে সিফাত উল্লাহ (২২) এবং ময়মনসিংহ জেলার বাসিন্দা অজ্ঞাত দুজন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিজিবির গুলিতে ছয় জন আন্দোলনকারী নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে অর্ধশতাধিক আহত হয়েছেন। আন্দোলনকারীরা বিজিবির তিনটি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে ঢাকা থেকে হেলিকপ্টার এসে বিজিবির সদস্যদের উদ্ধার করে নিয়ে যায়। আন্দোলনকারীদের দমন করতে বিজিবি গুলি ছুড়লে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুলিবিদ্ধ হয়ে আহত কয়েকজন হলেন জাকির (৫২), ইদ্রিস (৩০), আজাহার (৩০), মারুফ (১৯), রিয়াজ (২৪), স্বপন (৩৫), বাবুল (২১), শামীম (৩০), রায়হান (২৮), ফারুকসহ (২৬) অজ্ঞাত কমপক্ষে অর্ধশতাধিক।

শ্রীপুরের মাওনা আলহেরা হাসপাতালের পরিচালক ডা. আবুল হোসেন জানান, দুপুরের পর থেকে রাত ৯টা পর্যন্ত গুলিবিদ্ধ ২২ জনসহ ৫০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জারিন ফারা বলেন, বিকালে গুলিবিদ্ধ চার জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, এ বিষয়ে আমরা কিছু জানি না।

/এএম/
সম্পর্কিত
দিনাজপুর সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় পিছু হটলো বিএসএফ
যাত্রাবাড়ীতে গুলিতে একজন নিহত, আহত ১
ইরানে ব্রেক ফেল করে ট্যাংকার বিস্ফোরণ, প্রাণ গেল ১১ জনের
সর্বশেষ খবর
এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
রাজশাহীতে সারের দাবিতে মহাসড়ক অবরোধ
রাজশাহীতে সারের দাবিতে মহাসড়ক অবরোধ
দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে: স্থানীয় সরকারমন্ত্রী
দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে: স্থানীয় সরকারমন্ত্রী
১১ গোলের ম্যাচে চীনের কাছে বাংলাদেশের হার
১১ গোলের ম্যাচে চীনের কাছে বাংলাদেশের হার
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন