গাজীপুরে বিএনপির শান্তি মিছিল

গাজীপুর প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৪, ১৯:১৬আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৯:১৬

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে শান্তি মিছিল করেছেন গাজীপুর বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, সিরাজ উদ্দিন, আবুল হোসেন, শরীফ সিদ্দিকী, সাইফুল হক মোল্লা, লিয়াকত হোসেন, আনোয়ার হোসেন বেপারী, অ্যাডভোকেট রাজীবুল বেপারীসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে শ্রীপুরে মিছিলে অংশ নেন তারা।

এদিকে, গাজীপুর জেলা কৃষক দলের সভাপতি এস এম আবুল কালামের নেতৃত্বে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে একটি মিছিল মাওনা চৌরাস্তা এলাকায় প্রদক্ষিণ করে। 

অপরদিকে, গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি সাখাওয়াত হোসেন সবুজের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে শান্তি মিছিল শেষে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে সমাবেশ করে। সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক কায়সার মৃধা খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নাহিন আহমেদ মমতাজি, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য হান্নান মিয়া, শ্রীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন প্রধান, গোসিংগা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুবদলের সদস্য রাকিবুল হাসান, ছাত্রনেতা জুবায়ের হোসেন ও মাজহার মোল্লাসহ দলের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর জালিম শাসনের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে। ছাত্রসমাজ সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীদের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম