গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৪, ১৯:৪৯আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ২০:২৫

ছাত্রজনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা চালানোয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে গোপালগঞ্জে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ শহরের শেখ সাহেরা খাতুন মেডিক্যাল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামের নিচে অবস্থান নিতে থাকেন তারা। সেখানে সবাই সমবেত হয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। এরপর এককভাবে বিক্ষোভ মিছিল করেন জেলা যুবদলের নেতাকর্মীরা।

গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

শেখ সাহেরা খাতুন মেডিক্যাল কলেজ হাসপাতালের অডিটোরিয়াম থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বাংলাদেশের প্রতিটি জেলায় আওয়ামী লীগ সরকার বিগত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে গুম খুন করেছে। সম্প্রতি ছাত্রজনতার আন্দোলনে গুলি চালিয়ে ছাত্রজনতাকে হত্যা করা হয়েছে। খুব শিগগিরই আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং বিএনপি আবারও ক্ষমতায় বসবে বলেও আশা ব্যক্ত করেন নেতাকর্মীরা। এ সময় তারা সম্প্রতি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও বিচারের দাবি জানাই।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম