সাবেক এসপির কুশপুত্তলিকার গলায় জুতা ঝুলিয়ে দাহ

রাজবাড়ী প্রতিনিধি
২০ আগস্ট ২০২৪, ১৭:৪০ আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৯:১৪

সাতক্ষীরা জেলার সাবেক এসপি ও বর্তমান অ্যাডিশনাল ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবিরের ফাঁসির দাবিতে তার নিজ জন্মস্থান রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল, পথসভা ও কুশপুত্তলিকা দাহ করেছেন বিক্ষুব্ধ জনতা। সাতক্ষীরায় থাকা অবস্থায় বিএনপি ও জামায়াতের প্রায় ৩০০ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেন।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে বালিয়াকান্দি উপজেলা বিএনপি ও সর্বস্তরের জনগণের ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি মনিমুকুর কিন্ডার গার্টেনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শেষে বিক্ষোভকারীরা চৌধুরী মঞ্জুরুল কবিরের কুশপুত্তলিকার গলায় জুতা ঝুলিয়ে দাহ করেন।

সাবেক এসপির কুশপুত্তলিকার গলায় জুতা ঝুলিয়ে দাহ

এ সময় বক্তারা দাবি করেন, শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নে সাতক্ষীরা থাকাকালে তৎকালীন এসপি চৌধুরী মঞ্জুরুল কবির বিএনপি-জামায়াতের নেতাকর্মী ছাড়াও অনেক সাধারণ মানুষকে হত্যা করেছে। যার সংখ্যা হবে প্রায় তিন শতাধিক। শুধু হত্যা নয়, এসব নেতাকর্মীর ঘরবাড়িতে পর্যন্ত আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অবৈধ সম্পদ ও অর্থ উপার্জন করেছেন। সেই অর্থ দিয়ে তার দুই ভাই এলাকাতে প্রচুর সম্পদ করেছেন। এগুলো প্রশাসনকে দেখতে হবে। আমরা বালিয়াকান্দিবাসী তার ফাঁসি দাবি করছি।

বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক মাসুদুর রহমানের সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বিল্লাল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল হাই জোয়াদ্দার, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি খোন্দকার মনির আজম মুন্নু, বালিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহসিন খান প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
বসে ছিল ওতপেতে, বাড়ি ফেরার সময় বিএনপি নেতাকে একে একে ৩ গুলি
আরেক জেলায় বিএনপির মিছিলে হামলা আ.লীগের, ১৫টি গাড়ি ভাঙচুর: তিনটিতে আগুন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম