‘যে সংস্কারে সংবিধান পরিবর্তন হবে, সেটা নির্বাচনের আগে সম্ভব না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জুন ২০২৫, ২২:৪৯আপডেট : ২৬ জুন ২০২৫, ২২:৪৯

সংস্কার প্রক্রিয়া সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যে সংস্কার করতে গেলে সংবিধান পরিবর্তন করতে হবে, সেটা জাতীয় সংসদ নির্বাচনের আগে সম্ভব হবে না। এ বিষয়ে আলোচনাকে লম্বা করে টেনে নেওয়ার দরকার নেই। বেসিক ইস্যুগুলোতে আমরা একমত হতে পারি।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে গণফোরামের তিন শীর্ষ নেতার স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, আমি বিশ্বাস করি, সম্প্রতি একটা নির্বাচনের বাতাস বইছে। মানুষের মধ্যে আশ্বস্ত হওয়ার ভাব দেখছি। সমস্ত বিচারের কাজ যত দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব। যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের জন্য আয়োজন করা দরকার। মনে রাখতে হবে, বহু বছর ভোট দিতে পারেনি এ দেশের জনগণ। আমাদের তরুণ প্রজন্ম তাদের মৌলিক অধিকার প্রয়োগ করতে পারেনি। তাদের এ অধিকার থেকে বেশিদিন বঞ্চিত রাখলে অবিচার করা হবে।

এসময় ফ্যাসিবাদী শাসনের দায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার প্রক্রিয়া নিয়ে নির্দিষ্ট সময় বেধে দেওয়া কোনও রাজনৈতিক দাবি হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন—একটা আরেকটার বিকল্প না, একটা আরেকটার পরিপূরক। মানবতাবিরোধী অপরাধ যারা করেছে, যারা আমাদের দেশের সম্পদ লুট করে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে, তাদের বিচার হতে হবে দেশের প্রচলিত আইন মেনে। অবশ্যই তাদের বিচার হতে হবে। বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ সরকারি সব দফতরে সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে।   

বিএনপির স্থায়ী এই সদস্য বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবে, তার ভিত্তিতে জাতীয় সনদ প্রবর্তন করে—তা বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নিতে হবে।  

নজরুল ইসলাম খান বলেন, যেসব বিষয়ে একমত হওয়া যাবে না, তার ফয়সালা করবে জনগণ। যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে—তারা আগামী দিনে পরিবর্তন নিয়ে আসবে।

স্মরণসভায় গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন, গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ গণফোরামের কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী